ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে রাজপথে নামছেন বাঁধন
ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে রাজপথে নামছেন বাঁধন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ফ্রন্ট লাইনে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, দেশ সংস্কারের দাবিতে নেমেছিলেন রাজপথেও। ছিলেন ছাত্র-জনতার পক্ষে। কথা বলেছেন হত্যা, গুম, নির্যাতনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে। গণ-আন্দোলনে মুখে অবশেষ বিজয়ী হয়েছেন তারা। তবুও থেমে নেই বাঁধনের কর্মযজ্ঞ। নিপীড়িত মানুষের হয়ে কথা বলে যাচ্ছেন রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী।
জানা গেছে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীরা ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উত্থাপন করবেন। বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে। শুধু তাই নয়, এই পথযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে।
এ প্রসঙ্গে বাঁধন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি যাচ্ছি। সবাইকে জয়েন করতে বলছি। সবাই এলে এ আয়োজনটি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।’

No comments