ঝর্ণার মন ভালো নেই,
***
ঝর্ণার মন ভালো নেই,
অভিমানী সব কথা,
লুকিয়ে রাখি লাল-নীল ওড়নায়,
লুকিয়ে রাখি কিছু কবিতা,
তোমার মন কেমন সেই ঝর্ণায়?
হাসিখুশি কুমারী নারী,
ঝর্ণার জলে ভাসে।
মন ঝিরিতে সাতার দিতে,
প্রেমিক পুরুষ আসে।
ঝর্ণার জলে ভিজে শরীর,
লজ্জায় অবনত আঁখি।
ভালোবাসা দুই কূল ভাসায়,
উঠছে হৃদয়ের পাখি।
ঝর্ণার জল ডাকছে তোমায়,
বলবে গোপন কথা।
ভিজে শরীরের মুগ্ধতায়,
মুছে যাবে সকল ব্যথা।
***
.png)
No comments