Header Ads

শারদ এলো?

 


শারদ  এলো


ওরে কাশবনে মাতাল হাওয়া,  
রং লেগেছে রুক্ষ ঘাসে,  
ধবল কমল মেঘের ভেলা,  
রং বদলায় ক্ষণে ক্ষণে।  

শিউলী ঝরা সকাল আসে,  
নব প্রাণের উচ্ছ্বাসে,  
বাঁশবনেও মাতামাতি,  
ব্যস্ত তারা উল্লাসে।  

প্রকৃতিতে প্রাণের দোলা,  
জুই, চামেলী, দোলচাপা,  
পদ্ম, ছাতিম, শিউলী, বেলী
জোট বেঁধেছে রাধাচূড়া।  

কোমলতায় শারদ এলো,  
ধবল বকের ঝাঁক বেঁধে,  
সজীবতায় সবুজ ধরা,  
কনক ধানের সম্ভারে।  

ঋতুরাণী শারদ এলো,  
প্রকৃতি আজ মাতোয়ারা,  
সাদা হাসির প্লাবনে,  
কাশবনে মাতাল হাওয়া।

— মুহাম্মদ সানাউল্লাহ চাটগামী  

No comments

Powered by Blogger.